.

পটুয়াখালীতে ‘যক্ষা নিয়ন্ত্রন কার্যক্রমের অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি ঃ পটুয়াখালীতে ‘যক্ষা নিয়ন্ত্রন কার্যক্রমের অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ টায় স্থানীয় প্রেসক্লাবের ড. আতহার উদ্দিন মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পটুয়াখালী প্রেসক্লাব  ব্রাক এবং জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। 

পটুয়াখালী সিভিল সার্জন ডাঃ মোঃ নওসের আলীর সভাপতিত্বে  বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অমিতাভ সরকার,বিশেষ অতিথি পুলিশ সুপার রফিকুল হাসান গনি প্রমুখ। বক্তারা জানায় গত এক বছরে জেলায় যক্ষ্মা রোগে মুত্য হয়েছে ৬১ জন। আক্রান্ত আছে আরো এক হাজার ১৬৯ জন তবে প্রতিরোধ কার্যক্রম ৯৪ ভাগ সফল হচ্ছে।  বৈঠকে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

0 Response to "পটুয়াখালীতে ‘যক্ষা নিয়ন্ত্রন কার্যক্রমের অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত"

Post a Comment