সোনারগাঁ উপজেলা : যৌতুকের টাকা দিতে না পারায় মৌসুমী আক্তার নামের গৃহবধূর গায়ে গরম পানি ঠেলে দিয়েছে পাষ- স্বামী। গত বুধবার রাতে সোনারগাঁ জামপুর এলাকার শেখের টেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার সূত্র থেকে জানা যায়, গত দেড় বছর আগে উপজেলার জামপুর ইউনিয়নের শেখের টেকের মজিবর রহমানের মেয়ে মৌসুমী আক্তারের সাথে মালিপাড়া এলাকার মকিদুল মোল্লার ছেলে মফিজুর ইসলামের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে তার স্বামী বিভিন্ন সময় তাকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। গত এক সাপ্তাহ আগে স্বামী মফিজুল মৌসুমীর বাপের বাড়ি থেকে এক লক্ষ যৌতুক দাবি করে। যৌতুকের টাকা না পেয়ে তার স্বামী ক্ষিপ্ত হয়ে গত বুধবার রাতে রান্না করার সময় চুলায় থাকা পাতিলের গরম পানি তার শরীরে ঠেলে দিলে এতে তার শরীরের অধিকাংশ অংশের চামড়া উঠে যায়। এ সময় বাড়ির অন্য লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
