.

দেশ ও জাতী গঠনে সাংবাদিকের ভূমিকা অপরিসীম


নওগাঁ-১আসনের জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন দেশ এবং জাতী গঠনে গনমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
একজন সাংবাদিক তার বস্তুু নিষ্ট সংবাদের মাধ্যমেই দেশের অনেক কিছু বদলাতে পারে। তাই দিন বদলের বাংলাদেশে সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে এটাই বর্তমান সরকারের অঙ্গিকার।
সাংবাদিকতা একটি মহান পেশা কখনই এই পেশাকে কলুষিত করা যাবেনা রোববার দুপুর ১২টায় সাপাহার প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কথাগুলি বলেন।
প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞা, সাবেক সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ বক্তব্য প্রদান করেন।