.

২০১৫ সালের মধ্যে ঢাকা শহরের সব বস্তিকে বৈধ পানি সরবরাহের আওতাভুক্ত করা

ঢাকা প্রতনিধিি:- ২০১৫ সালের মধ্যে ঢাকা শহরের সব বস্তিকে বৈধ পানি সরবরাহের আওতাভুক্ত করা হবে এবং ২০২০ সালের মধ্যে ভূ-গর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে নদীর পানি পরিশোধনের মাধ্যমে ঢাকা শহরের ৭০ ভাগ পানির চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জনাব তাকসিম এ খান। গত ২৭ জুলাই অক্সফাম বাংলাদেশ ও আইটিএন-বুয়েট কর্তৃক আয়োজিত ‘ঢাকায় বস্তিবাসীদের পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার প্রতিবন্ধকতা’ শীর্ষক সমীক্ষা প্রতিবেদন উপস্থাপনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।