(nhcrf নিউজ) নওগাঁ : নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ দ্বন্দের জের ধরে দু’গ্রুপের সংর্ঘষে হবিবর রহমান হবি (৫০) নামের এক ব্যক্তি খুন হয়েছে। আহত হয়েছে অন্ততঃ ৫ জন। এঘটনায় থানা পুলিশ মামুন (৩২) ও মমিন (২৪) নামের দু’জন কে আটক করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর- কালীগঞ্জ রাস্তার কালীগঞ্জ বনমালিকুড়ি স্ট্যান্ডে ।
স্থানীয় সূত্রে জানা, ওই স্ট্যান্ডে সোমবার দুপুরে একটি ট্রাক ও অটোভ্যানের মধ্যে সাইড দেয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতন্ডা হয়। এরই সূত্র ধরে এবং অভ্যন্তরীণ দ্বন্দের জের ধরে সন্ধ্যার পর দু’গ্রুপের মধ্যে সংর্ঘষ বাধে। এতে বনমালিকুড়ি গ্রামের মৃত লোকমান আলীর ছেলে হবিবর রহমান হবি গুরুত্বর ভাবে আহত হয় । এসময় তাকে বগুড়া হাসপাতালে নিলে তার মৃত্যু ঘটে। সংর্ঘষে আহত হয় মমিন (২৪), মামুন (৩২), মিন্টু (২৮) ইয়াছিন আলী (৩২) ও পলাশ (৩২)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে থানা পুলিশ মামুন ও মমিন নামে দু’জনকে নওগাঁ হাসপাতাল থেকে আটক করেছে।
ঘটনাস্থল পরিদর্শনকালে এএসপি (সার্কেল) কে.এল সরকার সাংবাদিকদের জানান, অভ্যন্তরীণ দ্বন্দের জের ধরে ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে প্রকৃত পক্ষে কেন কি কারণে ঘটনাটি ঘটলো তদন্ত ছাড়া বিস্তারিত বলা সম্ভব নয়। এরিপোর্ট লেখা পর্যন্ত বিকেল ৪টার সময় মামলা দায়েরে প্রস্তুতি চলছিল বলে রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ জানান