.

রাণীনগরে জমি দখলকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতা খুন,আহত ১১ আটক ৪


রাণীনগর প্রতিনিধি,(১৯ জুলাই),নওগাঁর রাণীনগরে মাত্র ২৫ শতক জমির দখলকে কেন্দ্র করে পায়ের গোড়ালি (কজি) বিচ্ছিন্ন করে এবং আরেক পায়ের রগ কেটে আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন(৩৫) নামের একজনকে হত্যা করা হয়েছে।এসময় নারী-পুরুষসহ উভয় পক্ষরে অন্তত ১১ জন আহত হয়েছেন।এই ঘটনায় উত্তেজিত এলাকাবাসী হত্যাকান্ডের মূলহোতা
জামায়াত নেতা মোজাফ্ফর হোমেনের বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরসহ অগ্নি সংযোগ করেছে।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশের পাশাপাশি স্থানীয় এমপি মো:ইসরাফিল আলম ঘটনাস্থলে অবস্থান করছেন। বর্তমানে ওই গ্রামে পুরুষ শুন্য হয়ে পড়েছে। এলাকায় থমথমে অবস্থা বরিজি করছে।পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে।এদিকে এই নৃশাংস হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে আগামীকাল সোমবার স্থানীয় আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বলে দলীয় সুত্রে জানা গেছে।
রণীনগর থানার ওসি(তদন্ত) আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন নিহত আমজাদ হোসেনের সঙ্গে একই গ্রামের বোহারা দাখিল মাদ্রাসার সুপার জামায়াত নেতা মোজাফ্ফর হোসেন দীর্ঘদিন ধরে ২৫ শতক মাঠের জমি নিয়ে বরিোধ চলে আসছিল। রোববার সকাল ৮ টার দিকে আমজাদ হোসেন জমিতে হাল-চাষ করার সময় মোজাফ্ফর হোসেন তাকে বাধা দেয়। এসময় উভয়ের মধ্যে মারপিট শুরু হয়।এসময় রাম দা দিয়ে কুপিয়ে আমজাদের ডানপায়ের গোড়ালী(কজি) বিচ্ছিন্ন করে ফেলে এবং বামপায়ের রগ কেটে দেয়।এসময় মোজাফ্ফর হোসেন পিতা:শফির উদ্দীন(৫৫) কে ছুরিকাঘাত করায় গুরুতর আহত সহ তার পক্ষরে নূর উদ্দীন (২৮)আব্দুর রহমান(৭০)হবিবর রহমান(৫৫)ও বুলু আহম্মেদ (৩২) আহত হয়।এবং আমজাদ হোসেন সহ তার পক্ষের মজনুর রহমান(৩৮),ফজলুর রহমান (৩০),নজরুল ইসলাম(২৬),আমজাদ হোসেনের মা  আনোয়ারা(৬৫)স্ত্রী ফাইমা বিবি(৩০)ও কন্যা লাকি আক্তার রিপা (১৮)আহত হয়।পরে গ্রামবাসী রক্তাত আবস্থায় আমজাদকে উদ্ধার করে প্রথমে পাশের আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে  দুপুর সোয়া ১২ টার দিকে তিনি মারা যান।এখবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ও গ্রামবাসী মজোফ্ফরের বাড়িসহ প্রতিক্ষের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে অগ্নি সংযোগ করে। খবর পেয়ে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কে এল সরকার পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।একই সঙ্গে স্থানীয় এমপি মো;ইসরাফিল আলম ঘটনাস্থলে ছুটে আসেন।তিনি গ্রামবাসীদের শান্ত করেন। এই ঘটনার পর থেকে মোজাফ্ফর ও তার সঙ্গীরা গ্রাম ছেড়ে পালেয়ে গেলেও পুলিশ হবিবর রহমান (৫৫) বুলু আহম্মেদ (৩২) কে চিকিৎসাধীন আবস্থায় নওগাঁ সদররে এবং ইনামুল হক(৪০) ও শশিকুল ইসলাম (২২) কে গ্রাম থেকে আটক করে ।এরিপোর্ট লেখা পর্যন্ত সেখানে পুলিশ আবস্থান করছেছ বলে জানা গেছে।এব্যাপারে সহকারী পুলিশ সুপার কে.এল সরকার সাংবাদিকদের বলেন বর্তমানে পরিস্তিতি শান্ত রয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।এব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে সোমবার প্রতিবাদ সমাবেশর আয়োজন করা হয়েছে বলে  সংসদ সদস্য জনাব ইসরাফিল আলম সাংবাদিকদের জানান।এদিকে নিহতের স্ত্রী ফাহিমা বেগম বাদি হয়ে থানায় একাট হত্যা মামলা দায়ের করার প্রস্ততি চলছে বলে থানার ওসি (তদন্ত)আব্দুল্লাহ হিল জামান জানিয়েছেন। এন এইচ সি আর এফ,নিউজ,