রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গত বুধবার দিবাগত রাতে যৌতুকের জন্য এক সন্তানের জননী জান্নাতুন নাইম (২৩)নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা অভিযোগে স্বামী-শ্বাশুড়ীসহ ৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
থানা পুলিশ বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে স্বামী, শ্বাশুড়ীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিমপুর ইউপির চকাদিন গ্রামে।রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী জানান, উপজেলার চকাদিন গ্রামের তালেব আলীর ছেলে স্বর্ণকার আলমগীর হোসেনের সাথে পাশের ত্রিমোহনী গ্রামের দোদন হোসেনের মেয়ে জান্নাতুন নাইমের দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আলমগীর হোসেন যৌতুকের জন্য নাইমের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। এই অবস্থায় সম্প্রতি নাইমের দরিদ্র পরিবার থেকে বহু কষ্টে জামাইকে দোকান করার জন্য দেড় লাখ টাকা দেয় শ্বশুড়। আরও যৌতুকের জন্য আলমগীর ফের অত্যাচার শুরু করে নাইমের ওপর। খুব সম্ভবত নাইমকে পিটিয়ে হত্যার পর মরদেহ ঘরের তীরের সঙ্গে ঝুঁলিয়ে রেখে তার দেড় বছরের শিশু সন্তান হোসাইন কে বাড়িতে রেখে তারা স্বপরিবারে পালিয়ে যান। এব্যাপারে নাইমের ছোট ভাই আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে ৭ জনকে আসামী করে গতকালই রাণীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেণ
